রেখা পাত্রর সঙ্গে কেন ঘটল এমন ঘটনা? রেখার বিরুদ্ধে বিস্ফোরক তার শ্বশুর! এখনও বিপদ কাটেনি তার
সিটি স্ক্যানের রিপোর্টের দিকে তাকিয়ে চিকিৎসকেরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এই মুহূর্তে যে প্রশ্ন বারবার উঠছে তা হল কি হয়েছিল রেখার সঙ্গে? উত্তর যখন খোঁজা হচ্ছে তখন বিস্ফোরক মন্তব্য তার শ্বশুরের। ভোটের পর থেকেই নাকি শ্বশুরবাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র !নিজের বোন ও ভগ্নিপতিকে দিয়ে স্বামীকে মারধর করেছেন রেখা।
দেহে অক্সিজেনের ঘাটতি থাকায় বাইরে থেকে অক্সিজেন দেওয়ার প্রক্রিয়া এখনও জারি রয়েছে। তবে রোগীর শারীরিক অন্যান্য মাপকাঠি বিচার করে চিকিৎসকেরা মনে করছেন, সার্বিক ভাবে রেখার উন্নতি ইতিবাচক। তবুও একটি বিষয় চিকিৎসকদের ভাবাচ্ছে। বিষক্রিয়ার জেরে বিধায়কের মুখের ভিতরে অতিরিক্ত লালারস জমে গিয়েছিল। তিনি পুরোপুরি সচেতন না থাকায় সেই লালা ফুসফুসে ঢুকে পড়ে। আগের সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়েছিল, এর ফলে শরীরে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি হচ্ছে।রেখার রক্তপরীক্ষার রিপোর্টে কী ধরনের বিষের অস্তিত্ব মিলেছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে চিকিৎসকদের বক্তব্য, ভেষজ যে কীটনাশক রেখার পেটে পাওয়া গিয়েছে, তার উপাদান সম্পর্কে এখনও তাঁরা নিশ্চিত নন। কারণ, পরিজনেরা যে কীটনাশকের কথা জানিয়েছেন, সেই কৌটোর গায়ে উপাদানের কোনও উল্লেখ নেই। কী কী দিয়ে সেটি তৈরি, তা লেখা না থাকায় সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিষক্রিয়াজনিত উপসর্গের নিরিখেই রেখার চিকিৎসা পদ্ধতি স্থির করে এগোচ্ছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা।যে অবস্থায় রেখা পাত্রকে বসিরহাট থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল চিকিৎসকেরা অত্যন্ত চিন্তিত ছিলেন তার সুস্থতা নিয়ে, কোন জ্ঞান ছিল না, শারীরিক মুভমেন্ট ছিল না সিপিআর দিয়েও লাভ হচ্ছিল না, সঙ্গে আসঙ্গে তাকে ভেন্টিলেশনে লাফ সাপোর্টে রাখা হয়। মুখের ভেতর জমে থাকা লালা ফুসফুসে গিয়ে অক্সিজেন সরবরাহকে বাধা দিতে থাকে, দেওয়া হয় এন্টিবায়োটিক সোমবার তাকে ভেন্টিলেশোন থেকে বার করে আনা হয়েছে, কিন্তু এখনও যথেষ্ট সংকটজনক রেখা এখনও বিপদ কাটেনি তার। আবারও সেই একই প্রশ্ন কেন ঘটল এই ঘটনা? পরিবার চুপ কেন? দলের অন্দরে কি কেউ জানেন কিছু? ইতিমধ্যেই একাধিক তথ্য কিন্তু সামনে এসেছে। চলতি বছরে একাধিক বিতর্কে জড়িয়েছেন রেখা। আগস্ট মাসের দিকে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্রের বিরুদ্ধে বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছিল। ছাব্বিশের ভোটের সময়ে বাড়িটি তিনি ভাড়া নিয়েছিলেন বলে দাবি স্বামী কেশবানন্দ মহারাজের। কিন্তু ভোট মিটে গেলেও বিজেপি বিধায়ক বাড়ি ছাড়েননি বলে অভিযোগ তাঁর। এমনকী ভাড়াও মেটানো হয়নি বলে অভিযোগ করেছেন কেশবানন্দ মহারাজ। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রেখা।হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় প্রায় চার বিঘা জমির উপর পাঁচিল ঘেরা তিনতলা বাড়িটির মালিক কেশবানন্দ মহারাজ। তাঁর অভিযোগ, নির্বাচনের সময়ে দু’মাসের জন্য সেটা রেখা ভাড়ায় নিয়েছিলেন। কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরেও তিনি বাড়ি ছাড়ছেন না বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, মাত্র দু’মাসের ভাড়া দিলেও বাকি টাকা এখনও বাকি রয়েছে বলেও অভিযোগ করেছেন কেশবানন্দ মহারাজ।বাড়িটি বিক্রি করা নিয়েও রেখার সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে দাবি করেছেন কেশবানন্দ। ১ কোটি ২৫ লক্ষ টাকা দাম চেয়েছিলেন তিনি। কেশবানন্দের দাবি, প্রথমে রেখা রাজি হন। কিন্তু পরে মত বদলান। ভাড়া চাইতে গেলে তাঁকে নানা ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।তবে মহারাজের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেখা। বিজেপি বিধায়কের কথায়, ‘বাড়ি কেনা নিয়ে মহারাজের সঙ্গে কোনও কথাই হয়নি। উল্টে মহারাজ নিজেই আমাকে ফোন করে বাড়িটি দেড় কোটি টাকায় বিক্রি করার কথা জানিয়েছিলেন।’ ওই বাড়িতে আগে ‘কুকর্ম’ চলত বলেও অভিযোগ বিজেপি বিধায়কের। আবার সেপ্টেম্বর মাসে রেখার বাবার বাড়ির সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বেশ কয়েক বছর ধরে বিবাদ চলছিল রেখার পরিবারের। ২০২৫ সাল থেকে এই নিয়ে আত্মীয় সঞ্জিত নস্করের সঙ্গে রেখার পরিবারের বিরোধ তৈরি হয়। অভিযোগ, সঞ্জিত নস্কর ওই জমি জোর করে দখলের চেষ্টা করেছিলেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বসিরহাট আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সঞ্জিত নস্কর ওই জমিতে যেতে এবং চাষাবাদ করতে পারবেন বলে দাবি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, সঞ্জিত নস্কর এদিন জমিতে চাষ করতে গেলে খবর পৌঁছয় রেখা পাত্রের কাছে। অভিযোগ, খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে সঞ্জিতকে জমি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রেখা। এরপরই সঞ্জিত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিধায়ক। এই ঘটনায় রেখা পাত্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে।জমি বিবাদকে কেন্দ্র করে সন্দেশখালিতে পুলিশের সঙ্গে বচসার ঘটনায় এক পুলিশকর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আবার তিনি পড়াশোনা জানেন না বলে নিজের দলের নেতাদের কাছেই অপমানিত হতে হয় তাকে এমন অভিযোগও করেছেন তিনি। বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন নিজেই। তার অভিযোগ ছিল জেলা থেকে আমাকে ভুল পথে চালিত করা হয়। তাই আমি জেলার কোনও অনুষ্ঠানেই যাই না। নিজের বিধানসভায় থেকে কাজ করি। এটা আমার দল, আমি এত দিন কিছু বলিনি। দলের কাছে যেন বার্তাটা পৌঁছোয়। দল যেন ঠিকঠাক বিচার করে সিদ্ধান্ত নেয়। অনেকেই বলছেন একাধিক কারনেই নাকি দীর্ঘদিন ধরেই নানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বিজেপি বিধায়ক। তবে কি কেউ আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছিলেন তাঁকে? বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বিধায়কের? নাকি খাদ্যে বিষক্রিয়া। দ্বিতীয়টি যদি সত্যি হয়, তাহলে সেই বিষ মেশালো কে? আর যদি বিষ খেয়ে থাকেন, তাহলে কেন? যদি খাবারে বিষ থাকে, তবে পিছনে কে বা কারা? পারিবারিক সূত্রে দাবি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন, কোন চাপে তা নিয়ে পরিবারের কেউ মুখ খোলেননি। স্থানীয় সূত্রের খবর, দলের একটি অংশের সঙ্গে বিধায়কের বিরোধ বারবার প্রকাশ্যে এসেছে, তিনি হুমকির মুখেও পড়েছিলেন। বিভিন্ন কর্মসূচিতে তিনি ডাক পাচ্ছিলেন না। ঘটনায় একজনকে আটক করে চলছে তদন্ত।