স্বপ্নের মতো সাজানো বিয়ের মঞ্চে হিরের আঙলি বদল করে হয় সিঁদুরদান। ভিড্ও কলে সাক্ষী ছিলেন তনুশ্রী চক্রবর্তীর বাবা-মা।

স্বাগতা চন্দ্র সাহা, সাংবাদিক : প্রাক্তন প্রেমিকা বিয়ে সেরেছেন লাস ভেগাসে। সেই বিয়ের ছবি ভাইরাল হতেই প্রাক্তন প্রেমিকও ছাদনাতলায় যাওয়ার ঘোষণা করেই দিলেন। কার কথা আর বলছি। টলিউডের একসময়ের লাভ বার্ড রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তীর কথা বলছি। তাঁদের দুজনের প্রেম জনপ্রিয় হলেও, বিচ্ছেদ নীরবেই হয়েছে। দুজন দুজনের সম্মান বজায় রেখেই দুরত্ব তৈরি করেছিলেন। কিন্তু তাঁদের অনুরাগীরা কোথাও গিয়ে আশাহত হননি। কিন্ত সমাজমাধ্যমে তনুশ্রী চক্রবর্তীর বিয়ের ছবি ভেসে উঠতেই সকলেই হতবাক। কেউ কিছু টেরই পেল না। এমনকি কাকপক্ষীতেও জানতে পারলো না। দেশ থেকে শত যোজন দূরে লাস ভেগাসে গিয়ে সাতপাকে বাধা পড়তেন তনুশ্রী চক্রবর্তী। আমেরিকা নিবাসী বাঙালি পাত্র। পাত্রের নাম সুজিত বসু।আইটি প্রফেশনাল ও টেকনোলজিস্ট কলকাতার ছেলে হলেও বিগত ২৮ বছরধরে তিনি আমেরিকায় থাকছেন। এক বন্ধুর মাধ্যমে পরিচয়। পাঁচ মাস চুটিয়ে প্রেম করেছেন। লস অ্যাঞ্জেলেসে ডেটিংও করেছেন তনুশ্রী ও সুজিত। চুপিসারেই হয়েছে বিয়ের আয়োজন। তনুশ্রী চক্রবর্তীর ঘনিষ্ট সূত্রে খবর বিয়ের কোনও পরিকল্পনায় ছিল না। বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী। আর সেখানেই নাকি বিয়ের আয়োজন সেরে ফেলেছিলেন সুজিত। স্বপ্নের মতো সাজানো বিয়ের মঞ্চে হিরের আঙলি বদল করে হয় সিঁদুরদান। ভিড্ও কলে সাক্ষী ছিলেন তনুশ্রী চক্রবর্তীর বাবা-মা।

সাদা গাউন , হিরের গয়না ও সিঁথি ভর্তি সিঁদুরে রাঙা তনুশ্রী আর তার বরের পরণে হোয়াই শার্ট ও ব্লাক কোর্ট। এই ছবি সমাজ মাধ্যমে ভেসে উঠতেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। শোনা যাচ্ছে হানিমুনে যাবেন ফ্লোরিডায়। তবে কি এবার অভিনয় জগত ত্যাগ করে পাকাপাকি ভাবে বিদেশেই থাকবেন তনুশ্রী চক্রবর্তী এই নিয়েও উঠেছে গুঞ্জন। যদিও বরাবরের মতোই তনুশ্রী সবকিছুই রেখেছেন গোপন।
এদিকে তনুশ্রীতো বিয়ের পিঁড়িতে বসতেই রুদ্রনীলের বিয়ের সানাই বাজার খবর মিলেছে। ওমা প্রাক্তন প্রেমিকা বিয়ে করতেই কি বিয়ের কথা মনে পড়ে গেল রুদ্রনীলের। নাকি তিনিও গোপনে সব ঠিক করেই রেখেছিলেন। শুধু শিলমোহর বাকি ছিল। না হলে কি তনুশ্রীর বিয়ের ছবি সমাজমাধ্যমে ভাসতেই তিনি বিয়ের কথা ভাসিয়ে দিলেন। শোনা যাচ্ছে সানের বছরেই অর্থাৎ ২০২৬ শেই বিয়ে করতে চলেছেন রুদ্রনীল ঘোষ। যদিও পাত্রী কে সে ব্যাপার খোলসা করেননি এই অভিনেতা। প্রাক্তন প্রেমিকার বিয়ে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন…
আমরা বিচ্ছেদের পর ভালো বন্ধু ছিলাম। কলকাতায় বিয়ে করলে নিশ্চয় তনুশ্রী নিমন্ত্রণ করতো। কবজি ডুবিয়ে খেতে পারতাম। সেটা মিস হল এটাই আক্ষেপ।

একসময় চুটিয়ে প্রেম করেছেন দুজনে। এমনকি বিয়ের সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তা ভেঙে যায়। বিচ্ছেদের পরে কেউ কাউকে নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেননি। বিচ্ছেদের কারণ হিসাবে উঠে এসেছিল বেডরুম ছবিতে অভিনেত্রী উষষী চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের ঘনিষ্টতা মেনে নিতে পারেননি তনুশ্রী। সেই কারমেই নাকি ভেঙে গিয়েছিল তাঁদের সম্পর্ক। যদিও এর বাইরে তেমন কিছু শোনা যায়নি বিচ্ছেদ সম্পর্কে। যাই হোক আজ দুজন দুজনের প্রাক্তন। আর গানের সুরে বলতে গেলে বলতে হয় আজ দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। পথ যখন আলাদা তখন আর বেশি চর্চা না করে রুদ্রনীল ঘোষের শুভাকাঙ্খীরা চান না তিনিও এবার ছাদনাতলায় যান।