মাম্পি রায়, সাংবাদিকঃ সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব। বুধবার সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। তারপর দুই দেশের তরফে জানানো হয়েছে,এক পক্ষের উপর হামলা হলে তা উভয়ের উপর আঘাত হিসাবে ধরে নেওয়া হবে। ফলে খুব স্বাভাবিকভাবে এই চুক্তির ফলে চাপ বাড়ল নয়াদিল্লির উপর।

এরপরই একটি বিবৃতি দিয়ে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের ঘনিষ্ঠতার উপর নিবিড় নজর রাখছে নয়াদিল্লি। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সমস্তরকম পদক্ষেপ করা হবে। অপারেশন সিঁদুরের পর ভারতের ভয়ে কাঁটা পাকিস্তান। ইতিমধ্যে অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন দেশে প্রচার করেছে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা। যেখানে পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়ে দিয়ে তাদের আসর রূপটা গোটা বিশ্বের সামনে প্রকাশ্যে এনে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে সৌদিকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান।