আওয়ামী লীগ নেতাদের দ্রুত দেশে ফিরতে বললেন শেখ হাসিনা

বিজয় দিবসে স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঘোষণা করে শুধু থামলেন না। বিভিন্ন দেশের আত্মগোপন করে থাকা দলীয় নেতাকর্মীদের ধাপে ধাপে বাংলাদেশে ফিরতে বার্তা দিয়েছেন শেখ হাসিনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

গতকাল আওয়ামী লীগ শুনতে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে ৭ থেকে ৮০০ নেতাকর্মী বিভিন্ন গোপন পথে তারা দেশে ফিরে গিয়েছেন। একাধিক প্রাক্তন সাংসদ, উপজেলা চেয়ারম্যানের মতো পদাধিকারীরা নেত্রীর বার্তা পেয়েই নিজের এলাকায় ফিরে শুধু সংগঠন মজবুত নয় বিএনপি তথা তারেক সরকারের বিরুদ্ধে গোপনে জনমত তৈরীর কাজ শুরু করে দিয়েছেন। আরো তাৎপর্যপূর্ণ কথা হলো লীগ নেতাদের এই নির্বিঘ্নে দেশে ফেরা ও গোপালগঞ্জের মতো নানা জেলায় বিএনপিকে কোণঠাসা করার কাজে সাহায্য করছে পুলিশ ও প্রশাসনের একাংশ। গতকাল টাঙ্গাইল ও সাতক্ষীরার দুই লীগ নেতা তারা নিজেরাই হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জানিয়েছেন তারা এখানে অলরেডি পৌঁছে গিয়েছেন। এখনো বাংলাদেশের পুলিশ প্রশাসনের মুক্তিযুদ্ধের সমর্থকদের সংখ্যা অর্ধেকের বেশি। গত ২০২৪ সালের ৫ই আগস্টের পরে তারা যেমন নিঃশব্দে দেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন তেমনি বঙ্গবন্ধু কন্যার নির্দেশ পেতেই আবার সেই পথেই ফিরে এসে এলাকার মানুষের মধ্যে মিশে রয়েছেন বলে দাবি করেন।
পশ্চিমবঙ্গ থেকে আওয়ামী লীগের নেটওয়ার্ক যারা পরিচালনা করেছেন তাদের এক শীর্ষ নেতা জানিয়েছেন নেত্রী সড়কপথেই দেশে ফিরবেন । এর আগেও তিনি দুবার স্বদেশে প্রত্যাবর্তন করেছেন এবার ফিরবেন কিন্তু কোন পথে বা কিভাবে দেশের মাটিতে পা রাখবেন তা একমাত্র তিনিই জানেন।
টিন আহমেদ নেতাদের সঙ্গে যেদিন কথা বলে জানা গেছে ১৬ই ডিসেম্বর হাসিনার দেশে ফেরার দিন ঘোষণার পর শুধু ভারতে আত্মগোপন করে থাকা নয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের পাশাপাশি সাধারণ বাংলাদেশেরাও অত্যন্ত উজ্জীবিত হয়েছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে শেখ হাসিনার এমন প্রায় লাখ চারেক মানুষের মোবাইল নম্বর মজুদ আছে। যারা দলের তৃণমূল স্তরের নেতাকর্মী সমর্থক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলের সাংগঠনিক কাজের ফাঁকে নিজেই ফোন করে দলের তৃণমূল নেতাকর্মীর ব্যক্তিগত সুখ-দুঃখের কথা শোনেন। আর সাংগঠনিক কাজ বলতে ঘন্টার পর ঘন্টা অনলাইন বৈঠক শুরু থেকে শেষ প্রত্যেকের কথা শুনে নোট নেন। হাসিনার জবাবই ভাষণ দিয়ে শেষ হয় সভা এটাই বাংলাদেশের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রাক্তন বিরোধী নেত্রী তথা আওয়ামী লীগের ৪৫ বছরের সভাপতি শেখ হাসিনার নিত্যদিনের রুটিন।