SIR আতঙ্কে শান্তিপুরে আত্মঘাতী তাঁতশিল্পী

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা একটি লিখিত অভিযোগ দায়ের করবে থানায়। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : আবারও এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর। মৃত ওই ব্যক্তির নাম সুবোধ দেবনাথ, বয়স আনুমানিক ৫৬ বছর। পেশায় তিনি তাঁত শিল্পী। বাড়িতে তার অসুস্থ স্ত্রী এবং এক ছেলে থাকেন। দীর্ঘদিন ধরে তাঁত বুনে কোনওরকম ভাবে সংসার চালান তিনি। এসআইআর চলাকালীন বিভিন্ন সময়ে বিভিন্ন ভুল ভ্রান্তি থাকলে তাদের বাড়িতে নোটিস পাঠায় নির্বাচন কমিশনের। জানা যাচ্ছে, শান্তিপুর ঢাকাপাড়ার বাসিন্দা সুবোধ দেবনাথের পরিবারের নাম উঠেছিল ২০১০ সালে। যেহেতু ২০০২ সালে নাম ছিল না সেই কারণে চলতি মাসের ৪ তারিখে তার বাড়িতে একটি নোটিস আসে।

সেই খবর নোটিশ আসার পর থেকেই আতঙ্কে এবং মানসিক অবসাদে ভুগছিলেন সুবোধ দেবনাথ। এ বিষয়ে তার সঙ্গে দীর্ঘদিন কথা বলতেন তিনি। পাশাপাশি একাধিক প্রতিবেশীর সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। প্রতিবেশী এবং তার স্ত্রী জানান সুবোধবাবু আশঙ্কার সুরে বলেছিলেন এবার হয়তো আমাকে জেল খাটতে হবে। আমি কিছুতেই হেয়ারিং করতে যাব। পাশাপাশি পরিবারের দাবি একপ্রকার খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন সেই ভয়ে। যারা যায় আজ সকালে শান্তিপুর কামারপাড়ায় তিনি যেখানে তাঁত বোনার কাজ করতেন সেই গ্যারেজেই কারো না থাকার সুযোগ নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে পরিবার এবং প্রতিবেশী সূত্রে জানা যায় এ বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা একটি লিখিত অভিযোগ দায়ের করবে থানায়। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আদেও এসআইআর আতঙ্কে মৃত্যু নাকি এর পেছনে অন্য কোন ঘটনা রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।