রাজামৌলির ছবির সেটে আসবেন ক্য

বাহুবলী ছবির পর থেকে এসএস রাজামৌলির (SS Rajamouli) কেরিয়ার গ্রাফ একেবারে উর্ধ্বমুখী। আরআরআর ছবির মাধ্যমে তিনি তো আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছেন। ফলে তাঁর আগামী ছবি বারানসী নিয়ে দেশ তো বটেই বিদেশেও রয়েছে চরম কৌতুহল। আর সেই পারদ আরও একধাপ বেড়েছে যখন সম্প্রতি এসএসএমবি ২৯-এর একটি ছোট্ট টিজার প্রকাশ্যে এসেছে। বারানসী নিয়ে যে বাজ় তৈরি হয়েছে, তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। যখন হলিউডের কিংবদন্তী পরিচালক জেমস ক্যামরুনের (James Cameron) গলায় শোনা গেল এই ছবির কথা।
"I'm gonna come to your set #SSRajamouli🎬. You can give me a camera and I'm gonna take a few shots for you like a second unit director🎥🔥"
— AmuthaBharathi (@CinemaWithAB) December 17, 2025
– #JamesCameron pic.twitter.com/63iHiq39mp
আসলে আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে অবতার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ। এই ছবির প্রচার ভারতে করতে অনলাইন মিট অ্যান্ড গ্রিটে উপস্থিত থাকেন ক্যামেরুন। সেখানেই পরিচালক এস এস রাজামৌলির সঙ্গে কথা হয় অবতারের পরিচালকের। আলোচনার মধ্যেই তিনি বলেন, বারানসীর জন্য মুখিয়ে রয়েছেন। এবং এই ছবির শ্যুটিং সেটে যেতে চান তিনি। এবং কয়েকটি দৃশ্য শ্যুটও করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। সিনেমার সেকেন্ড ইউনিট ডিরেক্টর হিসেবে যুক্ত হতে চান ক্যামেরুন।

স্বাভাবিকভাবেই এই প্রস্তাব পেয়ে আপ্লুত রাজামৌলি। আগামী বছর মুক্তি পাবে মহেশ বাবুর ছবি বারানসী। এই ছবিটি বাহুবলী ও আরআরআর-এর থেকে একেবারেই ভিন্ন ধরনের। ছবিতে টাইম ট্রাভেল কনসেপ্ট রয়েছে, যা টিজার দেখেই স্পষ্ট। তবে ছবির গল্প কী হবে বা প্লট কেমন হবে তা এখনও জানা যায়নি। রাজামৌলি জানান, এখনও শ্যুটিং ৬-৭ মাস ধরে চলবে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকেও।