ভেঙে পড় স্ট্যাচু অফ লিবার্টির প্রতিরূপ

ভয়ঙ্কর ঝড়ের দাপট। আর তাতে রক্ষা পেল না স্ট্যাচু অফ লিবার্টিও (Statue Of Liberty)। পার্কিট লটে ভেঙে পড়ল এই বিশালাকার মূর্তিটি। তবে এটি আমেরিকার নিউ ইয়র্ক শহরের স্ট্যাচু অফ লিবার্টি নয়। বরং এটি ব্রাজিলে আসল মূর্তির প্রতিরূপ। গত সোমবার গুয়াইবা শহরে হাভান মেগাস্টোরের সামনে ২৪ মিটার উচ্চতার এই স্ট্যাচু ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে বেশ কয়েকটি গাড়ি ও পার্কিং লটের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। মূর্তি ভেঙে পড়ার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আর প্লাস কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে, দক্ষিণ ব্রাজিলের একাংশে প্রচুর ঝড়বৃষ্টি হয়। ঘন্টায় ৯০ কিমি গতিবেগে ঝড় হচ্ছিল গুয়াইবা শহরে। তখনই এই প্রতিরূপ মূর্তিটি নড়তে শুরু করে। বিপদ বুঝে আগে থেকেই ওই এলাকায় যান নিয়ন্ত্রণে আনা হয়ছিল। এমনকী পার্কিং লটের একাংশ ফাঁকা করে দেওয়া হয়েছিল। এরপরেই হুড়মুড়িয়ে পড়ে মূর্তিটি। স্থানীয় প্রশাসনের চেষ্টায় ক্ষতিগ্রস্থ মূর্তিটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।
WATCH: Replica of the Statue of Liberty topples due to strong winds in Guaíba, Brazil pic.twitter.com/pMxN7KLu5y
— BNO News Live (@BNODesk) December 15, 2025
২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্ট্যাচু অফ লিবার্টির প্রতিরূপ। ফলে মূর্তিটি ভেঙে পড়ায় বিষ্মিত অনেকে। বর্তমানে প্রবল ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ ব্রাজিলের একাংশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিধ্বস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ করছে প্রশাসন। বাস্তুচ্যুত হয়েছে প্রচুর মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্টভাবে কিছু বলেনি।