লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়ানো হচ্ছে, আশাকর্মীদের ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি করা হল, আইসিডিএস কর্মী, অঙ্গনওয়ারি কর্মীদের ভাতা ১,০০০ টাকা বাড়ানো হল।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : ২০২৬-এর ভোটে ইতিমধ্যে জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জয়ের আশায় বাড়তি অ্যাডভান্টেজ জোগাচ্ছে মুখ্যমন্ত্রীর সুপ্রিমকোর্টে গিয়ে এসআইআরে ভুক্তভোগীদের পক্ষে সওয়াল করা। এখানেই শেষ নয় লক্ষ্মীবারে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে আবারও বিরোধীদের একের পর এক গোল দিলেন। বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার বাজেট অধিবেশন। কিন্তু তার মধ্যেই পরের পর মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১. লক্ষ্মীর ভাণ্ডার
লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়ানো হচ্ছে
সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হল-
জেনারেল – ১,৫০০
এসসি এসটি- ১,৭০০
২. আশাকর্মীদের ভাতাবৃদ্ধি
আশাকর্মীদের ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি করা হল
মোট ৬ মাস ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে
৫ লক্ষ টাকার বিমা- কর্মরত অবস্থায় আশাকর্মীর মৃত্যু হলে, তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া হবে।
৩. অঙ্গনওয়ারি কর্মীদের ভাতা বৃদ্ধি
আইসিডিএস কর্মী, অঙ্গনওয়ারি কর্মীদের ভাতা ১,০০০ টাকা বাড়ানো হল
মৃত্যুকালীন ৫ লক্ষ টাকা পাবেন তাঁরা
৪. প্যারা টিচারের বেতনবৃদ্ধি
প্যারা টিচার ও অন্যান্যদের বেতন ১,০০০ টাকা বাড়ানো হল
৫. লাভবান গ্রিন পুলিশরা
সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশদের বেতন ১,০০০ টাকা বাড়ানো হল।
৬. বাংলার যুবসাথী
মাধ্যমিক উত্তীর্ণ ২১ -৪১ বছর বয়সীরা ১৫০০ টাকা বেকার ভাতা পাবেন। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ৫০০০ কোটি টাকা ব রাদ্দ করা হয়েছে।
সবমিলিয়ে ২০২৬/২৭ অর্থবর্ষের বাজেটে একের পর এক বরাদ্দের কথা ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ঘোষণা করেন, ১৭২ কোটি মানুষকে দরিদ্র সীমার বাইরে বার করে আনাটাই সরকারের লক্ষ্য।