মুক্তি পেল দ্য ফ্যামিলি ম্যান সিজন-৩

শিরোনামে বহুল প্রতিক্ষিত সিরিজ দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩। নতুন সিজনের সূচনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ধীরে ধীরে সামনে আসে এক বৃহৎ চক্রের জাল।

রিয়া হালদার, সাংবাদিক : সিজন ১, সিজন ২-এর পর এবার সিজন ৩। শুক্রবার মুক্তি পেয়েই শিরোনামে বহুল প্রতিক্ষিত সিরিজ দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩। নতুন সিজনের সূচনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ধীরে ধীরে সামনে আসে এমন এক বৃহৎ চক্রের জাল। যার লক্ষ্য ভারতকে বিপজ্জনকভাবে যুদ্ধের দোরগোড়ায় ঠেলে দেওয়া। ট্রেলার প্রকাশের পর থেকেই, সিরিজটি নিয়ে দর্শকদের চরম উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে কতগুলি পর্ব থাকছে সিরিজে তা নিয়ে জল্পনা বেশিই ছিল। অবশেষে নিশ্চিত হওয়া গেল সিজন ৩–এ মোট ৭টি পর্ব রয়েছে। প্রত্যেকটি প্রায় ৪০–৫০ মিনিট দৈর্ঘ্যের। সিরিজে শ্রীকান্ত তিওয়ারি অর্থাৎ মনোজ বাজপেয়ীকে আবারও দেখা গেল দেশের নিরাপত্তা রক্ষায় লড়াই করা। পাশাপাশি লক্ষ্য করা গেল ব্যক্তিগত জীবনের টানাপোড়েনও। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩-এ শ্রীকান্ত তিওয়ারি নতুন মিশনে উত্তর–পূর্ব ভারতের সঙ্কট, বোমা বিস্ফোরণ, রাজনৈতিক ষড়যন্ত্র ও ব্যক্তিগত টানাপোড়েনের মুখোমুখি। তার দুর্দান্ত অভিনয় দর্শকদের আবারও আকর্ষণ করেছে তা বলাই যায়। সিরিজের পরিচালনা করেন রাজ ও ডিকে, যাদের সঙ্গে এবার যোগ দিয়েছেন সুমন কুমার ও তুষার সেথও। কাস্টেও এসেছে গুরুত্বপূর্ণ সংযোজন। জয়দীপ আহলাওয়াত এবার মূল প্রতিপক্ষের চরিত্রে নজর কেড়েছেন। নিমরত কৌরও কেন্দ্রীয় ভূমিকায়। পুরনো প্রিয় মুখগুলির মধ্যে থাকছেন প্রিয়মণি, শারিব হাশমি, অশ্বেশা ঠাকুর, বেদান্ত সিনহা এবং শ্রেয়া ধন্বন্তরী। রাজ নিদিমোরু, কৃষ্ণা ডিকে এবং অ্যামাজন স্টুডিওর প্রযোজনায় তৈরি নতুন সিজনটি বছরের শেষ দিকে প্রাইম ভিডিওর সবচেয়ে বড় রিলিজগুলোর মধ্যে একটি। এই সিজনে বড় চমক জয়দীপ আহলাওয়াত। নতুন ভিলেন রুক্মার চরিত্রে। তাঁর এন্ট্রিতেই বাড়ছে উত্তেজনা ও টানটান সাসপেন্স। এই ভিলেনই নাকি শ্রীকান্তের জীবনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। সবমিলিয়ে ‘দ্য ফ্যামিলি ম্যান’-সিজন ৩-নিয়ে টানটান উত্তেজনা। একইসঙ্গে এবারের সিজনের তারকারা পেয়েছেন বিপুল অঙ্কের পারিশ্রমিক। খবর তেমনই। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ,সে বিষয়টিও।

রিপোর্ট অনুযায়ী, সিরিজে মনোজ তিওয়ারি ২০.২৫ কোটি থেকে ২২.৫০ কোটি টাকা। একটি বিরাট অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি। যা এই সিরিজের সর্বোচ্চ। আহলাওয়াতের ফি প্রায় ৯ কোটি টাকা। সিরিজে শক্তপোক্ত এক ভূমিকায় নিমরত কৌর- তাঁর চরিত্রের নাম মীরা। তাঁর উপস্থিতি এই সিরিজের গল্পকে আরও বিপজ্জনক করে তুলছে। নিমরতের পারিশ্রমিক ৮ থেকে ৯ কোটি টাকা।  ‘শ্রীকান্ত’-এর স্ত্রী সূচী চরিত্রে প্রিয়মণি, গোটা সিরিজে আবেগের গভীরতা ধরে রেখেছেন। পরিবার বনাম তাঁর কর্মজীবনের লড়াই-এই সিজনেও গল্পে বারুদ যোগ করেছে। তাঁর পারিশ্রমিক প্রায় ৭ কোটি টাকা। ‘শ্রীকান্ত’-এর সবচেয়ে কাছের সঙ্গী ‘জে.কে’। দর্শকপ্রিয় অভিনেতা শারিব হাশমি এই সিজনেও অন্যতম প্রাণভরসা। তাঁর পারিশ্রমিক প্রায় ৫ কোটি টাকা। চরিত্রের গুরুত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণই অঙ্ক। দর্শন কুমার-সহ আরও কয়েকজন কেন্দ্রীয় তারকাও মোটা পারিশ্রমিক পেয়েছেন, প্রায় ৮ থেকে ৯ কোটি টাকার মধ্যে। ‘শ্রীকান্ত’-এর মেয়ের চরিত্রে অশ্লেষা ঠাকুর, যার অভিনীত চরিত্র এইবার আরও গুরুত্বপূর্ণ, তিনি পেয়েছেন প্রায় ৪ কোটি টাকা।

মনোজ তিওয়ারি ২০.২৫ কোটি থেকে ২২.৫০ কোটি, আহলাওয়াতের পারিশ্রমিক প্রায় ৯ কোটি, নিমরতের পারিশ্রমিক ৮ থেকে ৯ কোটি, প্রিয়মণির পারিশ্রমিক প্রায় ৭ কোটি, জে.কে (শারিব হাশমি)-র পারিশ্রমিক প্রায় ৫ কোটি, দর্শন কুমারের পারিশ্রমিক প্রায় ৮ থেকে ৯ কোটি, অশ্লেষা ঠাকুরের পারিশ্রমিক ৪ কোটি টাকা |

সব মিলিয়ে আগের দু’টি সিজনের চেয়ে অনেক বেশি ঝুঁকি নিয়ে খেলেছে টিম ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। দ্য ফ্যামিলি ম্যান ৩’ এখনও এমন এক সিরিজ, যেখানে হাসি আর টেনশন পাশাপাশি চলে, পরিবার আর দেশের নিরাপত্তা সমান গুরুত্ব পায়, আর মনোজ বাজপেয়ী–জয়দীপ অহলাওয়াত–শরীব হাশমির অভিনয় পর্দা ছাড়তে দেয় না। প্রথম দু’টি সিজনের ভক্ত হলে, তৃতীয় সিজনও আপনাকে বেঁধে রাখবে—হাসাবে, চিন্তায় ফেলবে, আর শেষে হয়তো একটু রাগও হবে, কারণ চতুর্থ সিজনের জন্য অপেক্ষা না করে উপায় থাকবে না।