বর্ণাঢ্য শোভাযাত্রায় উচ্ছ্বসিত ঘরের লক্ষ্মীরা

রং বেরঙের শাড়ি পরে গালে সবুজ আবির মেখে, একে অপরকে সবুজ মিষ্টি খাইয়ে  লক্ষ্মীর ভান্ডার হাতে মেতে উঠলেন মহিলারা।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা :  রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। এবার লক্ষ্মীর ভান্ডারের আরও একবার বাড়তি লক্ষ্মী লাভ হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আনন্দ উল্লাস চলল নদিয়ায়। এদিন নদিয়ার হরিণঘাটার ৮ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে শয়ে শয়ে মহিলা একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। প্রত্যেকের গালে মাখানো হয় সবুজ আবির। এছাড়াও সবুজ মিষ্টি খাওয়াতে দেখা গেল একে অপরকে। শুধু তাই নয়, প্রত্যেকের হাতে ছিল একটি করে লক্ষ্মীর ভান্ডার। আর সেই লক্ষ্মীর ভান্ডারে সবুজ আবির মাখিয়ে উল্লাস করলেন মহিলারা। রংবেরঙের শাড়িতে সেজে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রত্যেক মহিলা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মহিলাদের দাবি, এবছর রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি করে চমক দেখিয়েছেন।

এতে করে গোটা রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি। প্রত্যেকের মুখে চওড়া হাসি। তাদের প্রত্যাশা আগামীতে লক্ষ্মীর ভান্ডারে আরও টাকা বৃদ্ধি হবে। তাদের এও দাবি লক্ষ্মীর ভান্ডারের অর্থ দিয়ে  সংসারে সচ্ছলতা আসবে।  এটাই বাংলার মুখ্যমন্ত্রী । একজন নারী হয়ে রাজ্যের নারীদের কথা তিনি সবসময় ভাবেন। স্বাভাবিকভাবেই এদিন মহিলাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এক অনন্য চমক এনে দেয় গোটা হরিণঘাটা শহরে। সম্প্রীতি কেন্দ্র সরকারের বাজেট পেশের পরে বাজেট পেশ করেছে রাজ্য সরকার। যেখানে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের অর্থবৃদ্ধি হয়েছে। মোট ১৫ হাজার কোটি টাকা এই বাজেটে বৃদ্ধি করা হয়েছে, যার মধ্যে রয়েছে বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের। এছাড়া যুবশ্রী প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সীদের জন্য বৃদ্ধি করা হয়েছে ১৫০০ টাকা। অর্থাৎ এ বছর রাজ্য বাজেট এক অন্য দৃষ্টান্ত বলেই দাবি করছেন রাজ্য তৃণমূল কংগ্রেস। যদিও বিরোধীদের হাজারো কান ভাঙানি কে সরিয়ে দিয়ে তৃণমূলের দাবি, রাজ্যের একাধিক প্রকল্প নকল করছে কেন্দ্র শাসিত রাজ্যগুলি। দলীয় কর্মীদের আশা, আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।