রুপোলী পর্দায় তিন খান একসঙ্গে ?

একসঙ্গে বলিউডের তিন খান। কোথায়, কীভাবে, কোন ছবিতে জানেন?

মৌসুমী সাহা, সাংবাদিক: বলিউডের তিন সুপারস্টার আমির, শাহরুখ, সলমন। একটা সময় তো বটে এখনও  যাদের ফিল্মের টক্কর চলে পুরোদমে। আগে এই তিন খানকে এক দেখা যেত না। বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই চলতেন তাঁরা। শাহরুখ, সলমন একসঙ্গে কাজ করলেও, শাহরুখ-আমির কোনওদিন একসঙ্গে কাজ করেননি। তবে তিন খানের ফিল্ম রিলিজ মানেই মার মার কাট কাট। কার ফিল্ম বেশি ব্যবসা দেবে, সেটাই ছিল দেখার। জামনগরে আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানের সময় তিন খানকে একসহ্গে দেখা গিয়েছিল, তবে তা ছিল খুব অল্প সময়ের জন্য। এবার রিয়াধে বিশ্বের অন্যতম প্রভাবশালী বিনোদন সম্মেলন – জয় ফোরামে তিন খান একসাথে মঞ্চে উপস্থিত। জিইএ চেয়্যারম্যান তুর্কি আলালশিখের পৃষ্ঠপোষকতায় তিন খান তাদের দীর্ঘ ৩৫ বছরের স্টারডম, খ্যাতি এবং ফ্যানেদের বিষয়ে খোলামেলা আনকাট আলোচনায় বসেন। যে অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে প্রকাশিত। পাশাপাশি বসে স্মৃতিচারণা করতে দেখাও গেছে তাদের।

     এদিন শাহরুখ,আমির  সহ অনান্য অভিনেতাদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে ,অভিনেতা থেকে শুরু করে খেলোয়ার, ক্রীড়া বিশ্লেষক সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিদের। বলিউড এদিন সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহুর্তের। পরস্পর পরস্পরের প্রতি মজার মজার কথাও এদিন বলছিলেন।  যে কারণে অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে ওঠে। শুরুতেই আমির বলেন, ” আমি এই তিনজনের মধ্যে সবচেয়ে অনিচ্ছুক তারকা, কারণ আমি কোনায় থাকতে পছন্দ করি”। তখন শাহরুখ মজা করে বলেন ,”তুমি আমাদের দুজনের চেয়ে বেশি বড় তারকা হতে চেয়েছিলে”।আর সলমন বলেন ,”সে ছিল প্রথম জন্মগ্রহণকারী তারকা”।তারই পাশাপাশি কথোপকথনে ,সলমন খান বলেন,”আমির খান চলচ্চিত্রের পটভূমি থেকে এসেছেন এবং তিনিও তাই । কিন্তু  শাহরুখ তেমনটা নন”। তবে রসিকতার সাথে মাঝপথে শাহরুখ বলেন ,”বাধা দেওয়ার জন্য দুঃখিত। আমিও চলচ্চিত্রের পটভুমি থেকে এসেছি। সলমন খানের পরিবার আমার পরিবার”।দর্শকরা হাততালি দিতে থাকেন। আমির খান তাতে যোগ দিয়ে বলেন, “এখন আপনি জানেন কেন শাহরুখ খান একজন তারকা”। আমির গান ধরেন আর ব্যাক গ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গেলো সলমন এবং শাহরুখকে ।শুধু তাই নয় তিন খানকে আবার কবে দেখা যাবে একসাথে সকলেই জানতে চান সেকথা ।তার উত্তরে তারা বলেন তারাও চান একসাথে কাজ করতে। ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছেন শুধু। তবে শাহরুখপুত্রের ছবিতে ক্যমিও রোলে দেখা গিয়েছিল তিনজনকেই। মিষ্টার বিষ্ট ক্যাপশানে লেখেন ,”হে ভারত আমাদের কি সবাই মিলে কিছু করা উচিত “

 বর্তমানে শাহরুখ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত’ কিং’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং রাঘব জুয়াল অভিনয় কববেন।অন্যদিকে সলমন খানকে দেখা যাবে ব্যাটল অফ গালওয়ালে। চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে প্রধান চরিত্রে। এছাড়া বিগ বস এর কাজ তো করবেনই। আর আমির ‘সিতারে জমিন পর’ এ দেখা গিয়োছিলো যা ‘তারে জমিন পর ‘এর থিম্যাটিক ফলোআপ। তবে সবমিলিয়ে খুবই মনোগ্রাহী ছিল এদিনের অনুষ্ঠান এবং তিন খানের আলোচনা।