একরাশ উন্নয়নকে হাতিয়ার করে ময়দানে দেবাশিস ধর

স্বাস্থ্য পরিকাঠানো উন্নয়ন থেকে শুরু করে পরিবেশ রক্ষা, একগুচ্ছ উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রচারের ময়দানে সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী দেবাশিস ধর।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র বিশেষ করে খেয়াদহ ও নাজিরাবাদ অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যার কথা উঠে এসেছে। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সাংবাদিক সম্মেলনে সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী দেবাশিস ধর যে বিষয়গুলি তুলে ধরেছেন :-

​১. পরিবেশ রক্ষা ও জলাভূমি ভরাট রোধ-
​খেয়াদা ও নাজিরাবাদ অঞ্চলে জলাভূমি ভরাট একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং জলমগ্নতা রোধে এই জলাভূমিগুলোর ভূমিকা অপরিসীম। বেআইনিভাবে মাটি ভরাট বন্ধ করা এবং পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যেকোনো প্রশাসনিক স্তরেই বড় চ্যালেঞ্জ।

​২. নাজিরাবাদ অগ্নিকাণ্ডের বিচার ও তদন্ত-
​২৮ জন মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। জনমানসে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির যে দাবি রয়েছে, তা অত্যন্ত স্বাভাবিক। স্বচ্ছতা বজায় রেখে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

৩. স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়ন
​সুপার স্পেশালিটি হাসপাতাল-

সোনারপুর উত্তরের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য একটি উন্নত মানের হাসপাতাল সময়ের দাবি। এর ফলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আর কলকাতায় ছুটে যেতে হবে না।
​রাস্তা ও পানীয় জল: রাস্তাঘাট, সঠিক নিকাশি ব্যবস্থা এবং বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ মানুষের মৌলিক অধিকার। গ্রামীণ ও শহরতলি এলাকার জীবনযাত্রার মানোন্নয়নে এটি প্রথম ধাপ।
৪. কৃষি, মৎস্যচাষ ও কর্মসংস্থান
​সোনারপুর উত্তর এলাকার অর্থনীতির ভিত্তি মূলত কৃষি ও মৎস্যচাষ ও ​উন্নত প্রযুক্তি:-

চাষাবাদ ও মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ফলন বাড়াতে সাহায্য করবে।
​কৃষিভিত্তিক শিল্প: স্থানীয় কাঁচামাল ব্যবহার করে যদি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা যায়, তবে স্থানীয় যুবক-যুবতীদের জন্য বড় মাপের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
​এই অঙ্গীকারগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটা সম্ভব বলে জানান বিজেপি প্রার্থী দেবাশীষ ধর।