মঙ্গলের প্রকাশ খসড়া ভোটার তালিকা

গতমাসে বাংলা সহ ৫ রাজ্যে শুরু হয়েছিল এসআইআর। আগামীকাল পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজস্থান, গোয়া, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। সোমবার থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে এই খসড়া তালিকা। এছাড়া কমিশনের তরফে জানানো হয়েছে, এই খসড়া তালিকার হার্ড কপি স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে ভাগ করে নেবেন। খসড়া তালিকায় আদৌ কাদের নাম থাকবে আর কাদের থাকবে না, এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে কৌতুহল দেখা যাচ্ছে।

গুরুত্বপূর্ণভাবে, অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও ডুপ্লিকেট ভোটারদের তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে চাইছে কমিশন। পশ্চিমবঙ্গের মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ কোটি ভোটারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র আট দিনের ব্যবধানে এই সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। গত রবিবার পর্যন্ত ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে
Draft Electoral Rolls of West Bengal, Rajasthan, Goa, Puducherry & Lakshadweep to be published tomorrow. CEOs/DEOs to share hard copies of the draft rolls with all recognised political parties. Rolls to be uploaded on the CEO/DEO websites as well. Lists of…
— ANI (@ANI) December 15, 2025
এদের মধ্যে অনুপস্থিত ভোটারের সংখ্যা ১২.০১ লক্ষ, স্থানান্তরিত হয়েছেন ১৯ লক্ষ, মৃত ভোটার ২৪.১৮ লক্ষ ও ডুপ্লিকেট ভোটার ১.৩৭ লক্ষ। অর্থাত্ ৭ কোটি ৮ লক্ষ মানুষের খসড়া তালিকায় নাম থাকার কথা। যদিও রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ ভোটার এই শুনানিতে অংশগ্রহণের জন্য ডাক পাবেন। যদিও চুড়ান্ত তালিকায় নাম তোলার আগে তথ্য যাচাই করবে কমিশন।