ওয়েব ডেস্ক : দলবদল নতুন কোন বিষয় নয়। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো নয়ই। হামেশাই হয়। বিশেষ করে যখন কোনো বড় নির্বাচন, যেমন লোকসভা নির্বাচন, যেমন বিধানসভা নির্বাচন আসে, ও দলবদল হতেই থাকে। কিন্তু প্রশ্নটা হলো, নির্বাচনের আগে আগে দলবদলটা কিন্তু অত্যন্ত ভাইটাল ফ্যাক্টর। সারা বছর যেমন তেমন, নির্বাচনের আগে দলবদল হলে অবশ্যই সেটা যেকোনো দলের ক্ষেত্রেই একটা অস্বস্তিকর পরিবেশ, একটা চাপের তো হয়ই। সেটা যেকোনো মাপের, যত পরিচিত-অপরিচিত বিধায়ক হোন না কেন।
সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ২০২৬ কিন্তু টাফ ফাইট হতে চলেছে। মানে এখনও পর্যন্ত যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক, সমালোচকেরা বলছেন এবার ২০২৬ একেবারে মারকাটারি হতে চলেছে এই নির্বাচন। কেউ কারোর জন্য এক চিলতে জমিও ছাড়বে না। কি হবে, কেউ জানে না। তৃণমূলও উল্টে যেতে পারে, বিজেপিও আসতে পারে, পাশাও বদলে যেতে পারে, একেবারে টানটান হাড্ডাহাড্ডি লড়াই। আর তার মধ্যে দলবদল হলে তাহলে তো সত্যিই একটা ভাইটাল ফ্যাক্টর। তো তারা কারা? জানতে ভিডিওটি পুরোটা দেখুন।